ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মেসির রেকর্ডের চেয়েও অবাক করবে রেকর্ডে তাঁর সঙ্গীর নাম

ক্রীড়া ডেস্কঃ লিওনেল মেসি মাঠে নামবেন, নতুন কোনো রেকর্ড যুক্ত হবে আর্জেন্টাইন অধিনায়কের নামের পাশে- এটা অনেকটা নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ প্রায় দুই দশকের ফুটবল ক্যারিয়ারে মুড়ি-মুড়কির মতো এতসব রেকর্ড ভেঙেছেন মেসি, এখন আর নতুন কোনো কীর্তি গড়লেও মেসি ভক্তদের যেন কিছুই যায় আসে না!

পেরুর বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন মেসি। সেখান থেকে বাঁ পায়ের দারুণ এক অ্যাসিস্টে বল যায় লাউতারোর কাছে। লাফিয়ে উঠে বাঁ পায়ের চোখ ধাঁধানো এক শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। তার একমাত্র গোলেই শেষ পর্যন্ত জয় পায় আর্জেন্টিনা।

লাউতারোর এই গোলেই নতুন রেকর্ড গড়েছেন মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে এটি তার ৫৮তম অ্যাসিস্ট। আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি অ্যাসিস্ট নেই আর কারোরই। এই অ্যাসিস্টে মেসি ছুঁয়েছেন যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডনোভানকে। এতদিন ৫৮ অ্যাসিস্ট নিয়ে সবার উপরেই ছিলেন ডনোভান। মেসির সামনে এখন একেকভাবে এই রেকর্ড দখল করার সুযোগ।

মেসি ৫৮ অ্যাসিস্ট করেছেন নিজের ১৯১ তম ম্যাচে। ডনোভানের ৫৮ অ্যাসিস্ট ১৫৭ ম্যাচে। ১২৮ ম্যাচ খেলে ৫৭ অ্যাসিস্ট নিয়ে মেসির খুব কাছেই আছেন ব্রাজিলের নেইমার।

এখনো ফুটবল খেলছেন এরকম ফুটবলারদের মাঝে নেইমারের পর সবচেয়ে বেশি অ্যাসিস্ট বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনার, তিনি করেছেন ৪৯টি অ্যাসিস্ট। ক্রিশ্চিয়ানো রোনালদোর আছে ৪৮টি অ্যাসিস্ট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মেসির রেকর্ডের চেয়েও অবাক করবে রেকর্ডে তাঁর সঙ্গীর নাম

আপডেট টাইম : ০১:৫৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪