ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদকঃ সরকার মাঠ পর্যায়ে তদারকিসহ পণ্য আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বাড়িয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

বুধবার ২০ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজারে ভ্রাম্যমাণ ট্রাকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, বাজারে মূল্যস্ফীতি মূলত সরবরাহ-কেন্দ্রিক। বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সরবরাহ সহজীকরণের জন্য আমদানি শুল্ক বিভিন্ন পণ্যে তাৎপর্যপূর্ণভাবে কমিয়ে আনা হয়েছে। আর তাতে হাজার হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি মেনে নিয়ে দামে একটা স্থিতিশীলতা আনার জন্য আমরা কাজ করছি। আলুর দাম প্রকৃতপক্ষে একটি অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। আমরা সবাই মিলে একযোগে উদ্যোগ নিয়েছি। আমাদের পদক্ষেপের কারণে কিছু কিছু পণ্যে স্বস্তি আসা শুরু হয়েছে।

সরকার জনগণের কষ্টের বিষয়ে অবগত আছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে চাল আদমানি শুরু হয়েছে। প্রায় ২০ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তেল নিয়ে ব্যাপক কাজ করছি। রমজানকে সামনে রেখে সব পক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

ঢাকা মহানগরীতে ৫০টি স্থানে ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। জনপ্রতি তিন কেজি করে আলু কিনতে পারবেন। প্রতি কেজি আলুর দাম পড়বে ৪০ টাকা। বুধবার সকাল সাড়ে ৯টায় কারওয়ান বাজার টিসিবি ভবন থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

ভোক্তাদের স্বস্তি দিতে ভর্তুকির মাধ্যমে ট্রাকে করে আলু বিক্রি শুরু হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রয়োজনে পরিধি আরও বাড়ানো হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

আপডেট টাইম : ০৪:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪