ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সিরিজ শেষ না করেই পাকিস্তান ছাড়ল লঙ্কান ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্কঃ নিরাপত্তার কারণে পাকিস্তান গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায় না ভারত। যার ফলে এখন নিশ্চিত হয়নি টুর্নামেন্টটির ভবিষ্যৎ। আগামী শুক্রবার আইসিসির সভায় নির্ধারণ হবে টুর্নামেন্টটি ভাগ্য। এর মাঝেই সিরিজ শেষ না করে পাকিস্তান থেকে চলে গেছে শ্রীলঙ্কা ‘এ’ দল।

পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দেশটিতে সফর করেছিল শ্রীলঙ্কা ‘এ’ দল। প্রথম ম্যাচে সফরকারীদের ১০৮ রানে হারিয়েছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ম্যাচের আগে রাজনৈতিক প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ইসলামাবাদ।

যার ফলে মঙ্গলবার (২৬ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচ বাতিল করতে বাধ্য হন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই নিরাপত্তার কারণে দলকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার। এ ছাড়া এই ঘটনা আগামী বছর চ্যাম্পিয়ন্স আয়োজনের ক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে যেতে পারে বলে জানিয়েছে গণমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেটারদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে মঙ্গলবার খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন পিসিবি কর্তারা। পরিবর্তিত পরিস্থিতিতে সিরিজ়ের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ ইসলামাবাদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেন পিসিবি কর্তারা।

দ্বিতীয় ম্যাচ বুধবার এবং তৃতীয় ম্যাচ শুক্রবার রাওয়ালপিন্ডিতে করার কথা বলা হয়। শ্রীলঙ্কার ক্রিকেট কর্তাদের সঙ্গে কয়েক দফা আলোচনাও করেন। আশ্বাস দেওয়া হয় নিরাপত্তা নিয়ে। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেটারদের সিরিজ়ের মাঝ পথেই দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা।

মূলত, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেছে তার দল দল তেহরিক-ই-ইনসাফ। গত রোববার থেকে ইসলামাবাদে রাজনৈতিক কর্মসূচি নিয়েছে তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেহরিক-ই-ইনসাফের নেতা-কর্মীরা ইসলামাবাদের দিকে যাচ্ছেন। যার ফলে উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তানের রাজধানীর।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, পাকিস্তান শাহিনস এবং শ্রীলঙ্কার ‘এ’ দলের সিরিজ় আপাতত স্থগিত রাখা হচ্ছে। দু’দেশের বোর্ড সিরিজ়ের নতুন সূচি নিয়ে আলোচনা করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সিরিজ শেষ না করেই পাকিস্তান ছাড়ল লঙ্কান ক্রিকেটাররা

আপডেট টাইম : ০১:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪