ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

১০ লাখ পোশাক শ্রমিক টিসিবির পণ্য পাবে : অর্থ উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদকঃ কার্ডধারী এক কোটি পরিবারের বাইরে ১০ লাখ পোশাক শ্রমিককে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে। পণ্যের আমদানি মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে।

পোশাক শ্রমিকদের টিসিবির পণ্য দেয়া হবে জানিয়ে তিনি বলেন, বৈঠকে পোশাক শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে ১০ লাখ পোশাক শ্রমিক।

নিম্ন আয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য দিতে ফ্যামিলি কার্ড চালু করেছে টিসিবি। এই কার্ডধারী ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি দিচ্ছে সরকার। এবার এই ১ কোটি পরিবারের বাইরে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) আওতাভুক্ত ১০ লাখ পোশাক শ্রমিককে সাশ্রয়ী মূল্যে পণ্য দেয়ার উদ্যোগ নিচ্ছে সরকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টঙ্গি, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া, সাভারসহ ঢাকার আশপাশের পোশাক কারখানার শ্রমিকদের মাঝে প্রাথমিকভাবে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি করা হতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

১০ লাখ পোশাক শ্রমিক টিসিবির পণ্য পাবে : অর্থ উপদেষ্টা

আপডেট টাইম : ০২:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪