ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রাতে দেশে ফিরছে এশিয়া কাপের শিরোপাজয়ী যুবারা

ক্রীড়া ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো যুব ক্রিকেটে এশিয়ার সেরার মুকুট পরল জুনিয়র টাইগাররা। ফাইনালে ভারতকে ৫৯ রানের ব্যবধানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে দেশে ফিরবেন ক্রিকেটাররা। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাত ১১টায় এসে পৌঁছাবেন যুবদলের ক্রিকেটাররা।

চ্যাম্পিয়নদের জন্য বিসিবির থেকে সংবর্ধনা ও ডিনারের ব্যবস্থা থাকবে। বিসিবি সভপতি ফারুক আহমেদ দেশে ফিরলে ঘোষণা আসতে পারে পুরস্কারেরও।

এদিকে জুনিয়র টাইগারদের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররাও। অভিনন্দন বার্তায় মুশফিক লিখেছেন, এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের অনূর্ধ্ব-১৯ টিমকে অভিনন্দন। দারুণ করেছো, ছেলেরা। মাশাআল্লাহ।

সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, অভিনন্দন যুবারা…তোমাদের হাত ধরে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ এলো দেশে। উড়তে থাকো, যেতে হবে বহুদূর…।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রাতে দেশে ফিরছে এশিয়া কাপের শিরোপাজয়ী যুবারা

আপডেট টাইম : ০২:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪