ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অশ্বিন

ক্রীড়া ডেস্কঃ চলছে অস্ট্রেলিয়া-ভারত ৫ ম্যাচের বোর্ডার–গাভাস্কার টেস্ট সিরিজ। এই সিরিজের তৃতীয় টেস্ট শেষে হুট করে ক্রিকেটকে বিদায় জানালেন স্কোয়াডে থাকা রবিচন্দ্র অশ্বিন। ব্রিসবেনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে ভারতের একাদশে ছিলেন না অশ্বিন, জায়গা হয়নি পার্থে সিরিজের প্রথম টেস্টেও। মাঝে অ্যাডিলেডে গোলাপি বলে দিবারাত্রির টেস্টটাই দেশের জার্সিতে তাঁর শেষ ম্যাচ হয়ে রইল।

ব্রিজবেনের গাবা স্টেডিয়ামে বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট হয় ড্র। ম্যাচ শেষে রোহিত শর্মার সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন অশ্বিনও। সেখানেই নিজের সিদ্ধান্তের কথা জানান ভারতীয় স্পিনার।

কয়েকদিন আগে থেকেই অশ্বিনের অবসরের গুঞ্জন শোনা যাচ্ছিলো। অবশেষে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

অশ্বিন বলেন, ‘আমি আপনাদের বেশি সময় নেবো না। ভারতীয় ক্রিকেটার হিসেবে আজই আমার শেষ দিন।

সিরিজের দ্বিতীয় টেস্টে অ্যাডিলেইডে দলের হয়ে খেলেছিলেন। কিন্তু তৃতীয় টেস্টে অশ্বিনের পরিবর্তে রবীন্দ্র জাদেজাকে দলে নেয় ভারত। সুযোগ পেয়ে তা কাজে লাগান জাদেজা। বল হাতে কোনো না পেলেও প্রথম ইনিংসে ৭৭ রানের বহুল প্রয়োজনীয় ইনিংস খেলে ভারতকে ফলো অনের কবল থেকে বাঁচান।

জাদেজার দারুণ ব্যাটিংয়ের পর অশ্বিন বুঝে ফেলেন পরের ম্যাচেও দলে ফেরা হচ্ছে না তার। যে কারণে অবসরের সিদ্ধান্ত নিতেও সহজ হয় অশ্বিনের।

টেস্টে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হলেন অশ্বিন। ১৩ বছরের ক্যারিয়ারে ১০৬ ম্যাচে ৫৩৭ উইকেট শিকার করেছেন ডানহাতি স্পিনার।

দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে উইকেট শিকারের দিক থেকে ভারতীয়দের মধ্যে অশ্বিনের সামনে আছেন অনিল কুম্বলে। সাবেক ওই ক্রিকেটার ১৩২ ম্যাচে শিকার করেছিলেন ৬১৯ উইকেট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অশ্বিন

আপডেট টাইম : ০৬:৩৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪