ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে চান বাংলাদেশের কোচ

ক্রীড়া ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। উইন্ডিজের মাটিতে টানা দুই ম্যাচ জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা। এবার সুযোগ ওয়ানডেতে হোয়াইটওয়াশের বদলা টি-টোয়েন্টিতে নেওয়ার। প্রথম ম্যাচ ৭ রানে জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টি ২৭ রানে জিতে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করতে চান বাংলাদেশের কোচ ফিল সিমন্স।

শুক্রবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে গণমাধ্যমকে সিমন্স বলেন, ‘কোনো দলের দায়িত্ব নেওয়ার পর যেভাবে কাজ করি, এখানেও সেটাই করছি। হোয়াইটওয়াশ করতে পারবে কি না জানি না। সিরিজ জিতেছি, এটাই বড় বিষয়। শেষ ম্যাচ তো জিততে চাইব অবশ্যই। জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই, হাসিখুশি হয়ে বাড়ি ফিরতে চাই। ছেলেরা কোন দলের বিপক্ষে খেলছে সেটা বড় বিষয় নয়, তারা যেন জানে তাদের করণীয় কী।’

শেষ ম্যাচেও বাংলাদেশের জয়ের সামর্থ্য আছে বলে উল্লেখ করেন সিমন্স বলেন, ‘আমি প্রতিটি ম্যাচের আগেই বিশ্বাস করি জেতা সম্ভব। ওয়ানডে সিরিজে কোনো ম্যাচ না জিতলেও এখানে এসে আমরা এই আলোচনা করেছি কীভাবে জেতা সম্ভব। প্রথম ম্যাচে এবং দ্বিতীয়টিতেও, এবার তৃতীয় ম্যাচ নিয়ে বসব কীভাবে জেতা যায়। আমাদের জয়ের সামর্থ্য আছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে চান বাংলাদেশের কোচ

আপডেট টাইম : ০৫:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪