ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বাংলাদেশের স্বপ্ন ভেঙ্গে চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া ডেস্কঃ দারুণ সব জয়ে নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ফাইনালে উঠেছিলও বাংলাদেশ। একমাত্র হারটি ছিলো ভারতের কাছে। সেই ভারতকে ফাইনালে পেয়ে প্রতিশোধ নিতে পারেনি সুমাইয়া আক্তারের দল। কুয়ালালামপুরে ভারত আজ ৪১ রানের জয়ে বাংলাদেশের স্বপ্ন ভেঙ্গে চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ১১৮ রানের। ১৮.৩ ওভারে ৭৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ভারতীয় বোলারদের তোপের সামনে ওপেনার ফাহমিদা ছোঁয়া আর চার নম্বর ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি।

ছোঁয়া ২৪ বলে ১৮ আর জুয়াইরিয়া ৩০ বলে করেন ২২ রান। বাকিরা কেউ দুই অংকও ছুঁতে পারেননি।ভারতের আয়ুশি শুক্লা ৩টি আর পারোনিকা সিসোদিয়া ও সোনম যাদব নেন ২টি করে উইকেট।

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৭ উইকেটে ১১৭ রানে থামে ভারতের ইনিংস।ইনিংসের পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন ফারজানা ইয়াসমিন। ডানহাতি এ পেসার তিন বলের মধ্যে ফেরান কামালিনি (৫) আর সানিকা চালকেকে (০)।

গনগাডি তৃষা আর অধিনায়ক নিকি প্রসাদ অনেকটা সময় উইকেট ধরে রাখেন। অবশেষে ১২তম ওভারে এসে ভারতীয় অধিনায়ককে (১২) বোল্ড করেন হাবিবা ইসলাম। এরপর ইশওয়ারি আওসারেকে (৫) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন নিশিতা আক্তার নিশি।

একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তৃষা। ভারতীয় এই ওপেনার ফিফটি হাঁকান। এরপরই যেন ধৈর্য হারিয়ে ফেলেন। তার উইকেটটি তুলে নেন দুর্দান্ত বোলিং করা ফারজানাই। ৪৭ বলে ৫২ রানের ইনিংসে ৫টি চার আর ২টি ছক্কা হাঁকান এই ব্যাটার।

৮৪ রানে ৫ উইকেট হারায় ভারত। সেখান থেকে মিথিলা বিনোদ আর আয়ুশি শুক্লা দলকে একশ পার করে দেন। শুক্লা ১০ আর বিনোদ করেন ১৭ রান। ৭ উইকেটে ১১৭ রানে থামে ভারত।

ফারজানা ইয়াসমিন ৪ ওভারে ৩১ রানে একাই নেন ৪টি উইকেট। ২ উইকেট শিকার নিশিতা নিশির।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বাংলাদেশের স্বপ্ন ভেঙ্গে চ্যাম্পিয়ন ভারত

আপডেট টাইম : ০৩:২০:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪