ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু ২৮ জুলাই থেকে

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিভিন্ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে বা বিদ্রোহী প্রার্থীদের ইন্ধন দিয়ে যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন আগামী ২৮ জুলাই থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হবে। ওই দিন থেকে তাদেরকে শোকজের চিঠি দেওয়া শুরু হবে।

তিনি বলেন, গতকাল শুক্রবার (১৯ জুলাই) পর্যন্ত মোট ২০০ জনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। আরও অভিযোগ আসছে। নতুন করে আসা অভিযোগগুলো অভিযোগ সাংগঠনিক সম্পাদকগণ খতিয়ে দেখবেন। ২৭ জুলাই পর্যন্ত স্ব স্ব বিভাগের সাংগঠনিক সম্পাদকগণ অভিযোগ দেখে ২৮ জুলাই থেকে ব্যবস্থা নেবেন।
শনিবার (২০ জুলাই) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সুজিৎ রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী ও দলের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, সাংগঠনিক সম্পাদকরা অভিযোগ খতিয়ে দেখার পর তাদেরকে শোকজ করা হবে। তিন সপ্তাহের মধ্যে তারা শোকজের জবাব দেবেন। জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে যারা নৌকার বিরোধিতা করেছেন আগামী নির্বাচনে তারা মনোনয়ন পাবে না।

কী ধরনের শাস্তি হতে পারে -এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা অপরাধের ওপর ভিত্তি করে শাস্তির ব্যবস্থা হবে। এমনও হতে পারে তার সদস্য পদ বাতিল হতে পারে।

আওয়ামী লীগের যৌথ এ সভায় আগস্ট মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ছাড়াও আগস্ট মাসে শেখ কামালের জন্মদিন, শেখ ফজিলাতুন্নেছার জন্মদিন, ১৭ আগস্ট সিরিজ বোমা, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের কর্মসূচিও গ্রহণ করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু ২৮ জুলাই থেকে

আপডেট টাইম : ০২:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯