ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বিপিএলে রাজশাহীর সহকারী কোচ হলেন পাকিস্তানের ইফতিখার

ক্রীড়া ডেস্কঃ আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১১তম আসরের মাঠের লড়াই। এবারের বিপিএলে নতুন দল হিসেবে আছে দুর্বার রাজশাহী। বিপিএলে নিজেদের প্রধান কোচ হিসেবে পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার ইজাজ আহমেদকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রধান কোচের পর এবার সহকারী কোচ হিসেবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রাও ইফতিখার আনজুমকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) কাজ করার অভিজ্ঞতা আছে ইফতিখারের। গত বছরের ডিসেম্বরে তৎকালীন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের পরামর্শক হিসেবে কামরান আকমল ও সালমান বাটের সঙ্গে তাকেও নিয়োগ দিয়েছিল পিসিবি।

তাছাড়া পিসিবিতে নির্বাচক হিসেবে কাজ করেছেন ইফতিখার। শহীদ আফ্রিদির অন্তবর্তীকালিন নির্বাচক প্যানেলে আব্দুল রাজ্জাকের সঙ্গে ছিলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারও।

পাকিস্তান জাতীয় দলের হয়ে ৬২টি ওয়ানডে ২টি ওয়ানডে ও একটি টেস্ট খেলেছিলেন তিনি। বল হাতে নিয়েছিলেন ৭৮টি উইকেট। ক্রিকেট ক্যারিয়ার শেষে পিসিবির হাই পারফরম্যান্স দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এবারের বিপিএলের পর্দা উঠছে আগামী ৩০ ডিসেম্বর। প্রথম দিনই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামতে চলেছে তারা।

এরই মধ্যে বিপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলটি। শুক্রবার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে দলটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বিপিএলে রাজশাহীর সহকারী কোচ হলেন পাকিস্তানের ইফতিখার

আপডেট টাইম : ০১:০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪