ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মিরাজের গাড়ি আটকে দিলেন বিক্ষুব্ধ দর্শকরা

ক্রীড়া ডেস্কঃ বিপিএলের ১১তম আসর শুরুর আগমুহূর্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা যায় মিরপুর স্টেডিয়াম এলাকায়। টিকিটপ্রত্যাশী দর্শকরা টিকিট না পেয়ে প্রথমে মিরপুরের স্টেডিয়াম গেটে ভাঙচুর চালিয়েছেন। এসময় খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজেরও ব্যক্তিগত গাড়ি আটকে দেন বিক্ষুব্ধরা।

ক্ষমতার পালাবদলের পর নতুন নেতৃত্ব এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বোর্ড সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বাধীন নতুন কমিটির প্রথম বড় টুর্নামেন্ট বলতে গেলে বিপিএল। দেশের ঘরোয়া ক্রিকেটের বড় এই টুর্নামেন্টে নতুনত্ব আনার আশ্বাস দিয়ে আসছিলেন কর্ত্যাব্যক্তিরা। তবে শুরুতেই অব্যবস্থাপনার চিত্র দেখা গেল।

টুর্নামেন্ট শুরুর দিন দুয়েক আগেও বিপিএলের টিকিট নিয়ে অন্ধকারে ছিলেন দর্শকরা। পরে গতকাল মিরপুরে জমায়েত হয়ে বিক্ষোভ করেন কিছু সমর্থক। পরে সমালোচনার মুখে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে টিকিট বিক্রির ঘোষণা দেয় বিসিবি। এর মধ্যেও বেশ কয়েক জায়গায় টিকিট নিয়ে হট্টগোলের খবর পাওয়া গেছে।

আজ (সোমবার) উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুরে ভাঙচুর চালিয়েছে। জানা গেছে, বেলা এগারোটা নাগাদ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন দর্শকরা।

এক পর্যায়ে কিছু দর্শক ব্যানার ফেস্টুন ভাঙা শুরু করেন, মুহূর্তেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। পরবর্তীতে হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলার প্রধান ফটকেও ভাঙচুর চালান বিক্ষুব্ধ দর্শকরা। কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন তারা।

এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি  নিয়ন্ত্রণে আসে। বিপিএল শুরুর আগে এমন পরিস্থিতি স্বাভাবিকভাবে ভালো বার্তা বহন করছে না। আজ দুপুর দেড়টায় বিপিএলের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল মুখোমুখি হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মিরাজের গাড়ি আটকে দিলেন বিক্ষুব্ধ দর্শকরা

আপডেট টাইম : ০৩:২৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪