ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

মানুষ চায় জনগণের সরকার : আমিনুল হক

মানুষ চায় জনগণের সরকার : আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক:
১৪ জানুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ইং।

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন,মানুষ চায় জনগণের সরকার এবং সেই সাথে জনগণের সরকারের সিদ্ধান্ত নিয়েই দেশের ধ্বংসস্তুুপ হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোর সংস্কার ও পুনর্গঠন হবে।

তিনি বলেন,বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়,গত ১৫ বছর ধরে তারা ভোট দিতে পারে নাই। আওয়ামী স্বৈরাচার সরকারের এদেশের জনগণের ভোটের প্রয়োজন ছিল না। তাদের প্রয়োজন ছিল শুধু আজ্ঞাবহ। কিছু লীগ,কিছু সন্ত্রাস, কিছু দুষ্কৃতকারী, কিছু ষড়যন্ত্রকারী।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানী পল্লবীর ধ-ব্লকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে
আমিনুল হক বলেন,আমরা বার বার এই অন্তবর্তীকালীন সরকারের কাছে আহবান করছি, আপনারা দ্রুত সময়ের ভিতরে স্বৈরাচারের দোসরদের কে অপসারণ করে নির্মূল করুন। আইনের আওতায় এনে জাতির সামনে বিচার করুন। কারন তারা ষড়যন্ত্রকারী,তারা স্বৈরাচার- তাদের স্হান বাংলাদেশে হওয়ার কথা নয়।

তিনি আরও বলেন,কিন্তু এই ষড়যন্ত্রকারীরা কিছু লোকের সহযোগিতা নিয়ে তারা এখনও স্ব-স্হানে বসে আছে; এর দায়ভার এই অন্তবর্তীকালীন সরকারকেই নিতে হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এই শীর্ষ নেতা বলেন,গত ১৭ বছরে ধরে আমরা যখন জনমুখী বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে জনগণের পাশে এসে দাড়ানোর চেষ্টা করেছি,ঠিক তখনও আওয়ামী স্বৈরাচারের দোসররা আমাদেরকে বাধা দিয়েছে। আমাদের উপরে মামলা হামলা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে।

গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু ভাইয়েরা গুম খুন ও হত্যার স্বীকার হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরন করে অসহায় জীবন যাপন করছেন বলেও তিনি তার বক্তব্যে বলেন।

পল্লবী থানা ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, ঢাকা মহানগর উত্তর মহিলাদল যুগ্ম আহবায়ক লাইলী বেগম,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,যুগ্ম আহবায়ক আনিছুর রহমান,মোকছেদুর রহমান আবির,৯১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ বাবুল,পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া,সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল হোসেন বাপ্পি,স্বেচ্ছাসেবকদল নেতা মাসুদুর রহমান খান মাসুদ,ওয়ার্ড বিএনপি সহসভাপতি শাহাবুদ্দিন সেলিম,সাংগঠনিক সম্পাদক নাঈম শেখ, বিএনপি নেতা রফিকুল ইসলাম,মোঃ রুবেল,মোঃ মমিন,পল্লবী থানা মহিলাদল নেত্রী রুমা ইসলাম প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মানুষ চায় জনগণের সরকার : আমিনুল হক

আপডেট টাইম : ০৮:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫