ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে সরকার: আইজিপি

সিটিজেন প্রতিবেদকঃ পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং নিরপেক্ষ সংস্থা হিসেবে গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার ও পুলিশ সংস্কার কমিশন—এমনটাই বলেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০ তম সাব-ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, অপরাধ দমন, জনগণের সম্পত্তির নিরাপত্তা প্রদান ও শান্তিশৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব।

এ সময় শিক্ষানবিশ ক্যাডেট এসআইদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশের উপপরিদর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা পদ, কারণ ৯০ ভাগ ফৌজদারি অপরাধের তদন্ত আপনারা করবেন। আর ন্যায়বিচার পাওয়া নির্ভর করে পুলিশের তদন্তের ওপর।

এর আগে তিনি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এদিন প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ২২ জন নারীসহ ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশ নেন। এ সময় পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভূঁঞা, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আলমগীর রহমান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে সরকার: আইজিপি

আপডেট টাইম : ১০:০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫