ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাংলাদেশে কখনো স্বৈরাচারের স্হান জনগণ মেনে নিবেনা : আমিনুল হক

হাফসা উত্তরা : বৃহস্পতিবার,১৬ জানুয়ারি,২০২৫ ইং।

বাংলাদেশে আর কখনো কোন স্বৈরাচারের স্হান এদেশের জনগণ মেনে নিবেনা মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

তিনি বলেন,যারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে, বোনকে গুলি করে হত্যা করেছে।যারা আমার ভাইদের গুম করেছে। যারা গত ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আমাদের বহু ভাইদের গুলি করে হত্যা করেছে,তাদের স্হান কখনো বাংলাদেশে হতে পারে না।

আজ বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর মনোহরদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচারী সরকারের ফ্যাসিষ্ট ভয়াবহ আচরণে তারা শুধু দেশের ক্রীড়াঙ্গনেরই ক্ষতি করেনি, তারা পুরো বাংলাদেশের প্রত্যকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ও রাজনীতিকরনের মাধ্যমে ধ্বংস করে দিয়ে গেছে।

তিনি বলেন,সেই ধ্বংসস্তুুপ হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলো পূনর্গঠন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রুপরেখা দিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। অবাধ নির্বাচনে বাংলাদেশে যখন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকার ৩১ দফার রুপরেখা পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে পূনর্গঠন করবে এবং সেই পূনর্গঠনের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আমিনুল হক বলেন, আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনবদ্য ভূমিকা রেখেছেন। আজকে ক্রীড়া সংগঠনগুলো এত শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশ-বিদেশে আন্তর্জাতিকভাবে ক্রীড়া জগতে যে সুনাম অর্জন করে চলেছে তার পেছনে আরাফাত রহমান কোকোর বিরাট অবদান রয়েছে। যে অবদান ভূলার নয়।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের ক্রীড়াঙ্গন দলীয়করন মুক্ত ও শক্তিশালী ছিল। ১৯৯১ এবং ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে বেগম খালেদা জিয়া যখন দেশের প্রধান মন্ত্রী ছিলেন,সেই সময়ে ক্রীড়াঙ্গনে কখনও দলীয় করণ করে নাই। তখন মেধার ভিক্তিতে সকল সংগঠনকে নিয়েই দেশের ক্রীড়াঙ্গনকে সাজিয়ে ছিল। কিন্তু স্বৈরাচার আওয়ামী সরকারের সময়ে গত ১৫ বছরে দেশের ক্রীড়াঙ্গনের নাজুক অবস্থা তৈরি করে গেছে।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে খেলা পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল খেলার উদ্বোধন করেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ এসময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাংলাদেশে কখনো স্বৈরাচারের স্হান জনগণ মেনে নিবেনা : আমিনুল হক

আপডেট টাইম : ০৭:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫