ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অবশেষে ভারতের ভিসা পেলেন সাকিব

ক্রীড়া ডেস্কঃ চলতি মাসে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে ইংল্যান্ড। সেই সিরিজ খেলতে ভিসা জটিলতায় পড়েছিলেন ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ। নানা নাটকীয়তার পর অবশেষে ভারতের ভিসা পেয়েছেন ইংলিশ এই পেসার।

আজ শুক্রবারই দলের সঙ্গে কলকাতায় যাবেন সাকিব মাহমুদ। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সেই আগামী বুধবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের গড়িমসির কারণে আবু ধাবিতে দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি সাকিব মাহমুদ। অর্থাৎ সতীর্থদের সঙ্গে যৌথ অনুশীলন ছাড়াই ভারতের মাটিতে পা রাখবেন তিনি। এর আগে ২০১৯ সালেও পাকিস্তানি বংশোদ্ভুত পেসারকে ভিসা দিতে গড়িমসি করেছিল ভারত। শেষ পর্যন্ত ভিসা না পাওয়ায় সাকিবের বদলি ক্রিকেটার দলে নিতে বাধ্য হয় ইংল্যান্ড।

এবারের সফরে ভারতের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলবে ইংল্যান্ড। ভারতীয় কন্ডিশনে জোফরা আরচার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স ও মার্ক উডের সঙ্গে সাকিব মাহমুদকে নিয়ে শক্তিশালী পেস অ্যাটাক গঠনের পরিকল্পনা করেন বোলিং কনসালটেন্ট জেমস অ্যান্ডারসন। সাকিবের ভিসা জটিলতা কেটে যাওয়ায় এবার পরিকল্পনার বাস্তবায়ন দেখতে মুখিয়ে আছেন অ্যান্ডারসন।

শুধু সাকিব মাহমুদই নন, পাকিস্তান বংশোদ্ভুত হওয়ায় ২০২৪ সালে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরও ভিসা জটিলতায় পড়েছিলেন। ভিসা প্রসেসিংয়ে ধীরগতির কারণে ভারতের বিপক্ষে হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি তিনি।

যদিও এবারের সফরে আরও দুই পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটার আদিল রশিদ ও রিহান আহমেদকে আগেই ভিসা দিয়েছে ভারত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অবশেষে ভারতের ভিসা পেলেন সাকিব

আপডেট টাইম : ০২:০০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫