ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

সাইফের উপর হামলাকারী ‘সেই যুবক’ গ্রেফতার

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলাকারী যুবককে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম টাইস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনার সময় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। যদিও তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনো গৃহকর্মীর পরিচিত। সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় দেখা যায়নি তাকে। পুলিশের ধারণা সাইফদের বাড়ির ভেতরটা ওই হামলাকারীর চেনা। পাশের একটি কম্পাউন্ডের দেয়াল বেয়ে ওপরের তলায় পৌঁছাতে সে অগ্নিনির্বাপক ব্যবস্থার লাইন ব্যবহার করেছিল।

পুলিশের হাতে হামলাকারী আটকের কয়েকটি দৃশ্য এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, আটক ব্যক্তিকে বান্দ্রা থানায় নেওয়া হয়েছে। প্রশাসনের আরও অনুমান, সাইফদের বাড়ি থেকে বেরিয়ে আততায়ী পোশাকও বদলে ফেলে। পুলিশ এরই মধ্যে ২০টি দলে ভাগ হয়ে ঘটনার তদন্তে নেমেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

সাইফের উপর হামলাকারী ‘সেই যুবক’ গ্রেফতার

আপডেট টাইম : ০২:৪৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫