ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক

সিটিজেন প্রতিবেদকঃ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বৈঠকে তারা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূ-রাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় একটি নিয়ম-ভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান ফিনিশ প্রেসিডেন্ট স্টাব।

প্রধান উপদেষ্টা ফিনিশ প্রেসিডেন্টকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। বিগত শেখ হাসিনা সরকারের  আমলে ব্যাংকিং খাতে ব্যাপক লুটপাটের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, ব্যাংক থেকে প্রায় ১৭ বিলিয়ন ডলার লুট হয়েছে।

বাংলাদেশে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক বৈঠক করার পরিকল্পনার কথাও জানান অধ্যাপক ইউনূস; যার মাধ্যমে তাদের দুর্দশাকে যেন বিশ্বব্যাপী আলোচনায় আবার দৃঢ়ভাবে ফিরিয়ে আনা যায়।এসময় আলেকজান্ডার স্টাব বলেন, ‘আমি আপনার মঙ্গল কামনা করি।’ তিনি গ্লোবাল সাউথের দেশগুলোকে প্রধান আন্তর্জাতিক বিষয়ে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক

আপডেট টাইম : ১১:২৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫