ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

সিটিজেননিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব সরকার সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে প্রফেসর ইউনূসকে এই আমন্ত্রণ জানান।

চলতি বছরের ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রফেসর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন তরুণ উপদেষ্টাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে, যাতে তারা ব্যাখ্যা করতে পারেন কীভাবে তারা পতিত শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই মাসের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন।

আলোচনায় উভয় পক্ষই তরুণদের বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় প্রফেসর ইউনূস বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

আপডেট টাইম : ০৯:৫০:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫