ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মার্চের মধ্যে ঢাকায় ‘আসতে পারেন’ ফিফা সভাপতি

সিটিজেননিউজ ডেস্কঃ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, আগামী দুই মাসের মধ্যেই তিনি বাংলাদেশ সফরে আসতে চান; আর এই সফরে বাংলাদেশের নারী ফুটবলে অর্থায়নেরও আগ্রহ আছে তার।

সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ফিফা প্রধান এ প্রতিশ্রুতি দেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ ও সফরের খবরটি জানানো হয়েছে।

পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রীড়াঙ্গনকে কার্বন নিরপেক্ষ করার উদ্যোগের জন্য মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেন জিয়ান্নি ইনফান্তিনো। দক্ষিণ এশিয়ায় ফুটবলের বিকাশে সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

ফিফা সভাপতি প্রধান উপদেষ্টাকে বলেন, আগামী দুই মাসের মধ্যে আমি বাংলাদেশ সফরে যেতে চাই।

ইউনূস বাংলাদেশের নারী ফুটবলের জন্য আবাসন ও অন্যান্য অবকাঠামো তৈরিতে সহায়তা চাইলে ফিফা সভাপতি তহবিল যোগানোর আশ্বাস দেন।

ইনফান্তিনো বলেন, ফিফা সৌদি আরবেও নারী ফুটবলের উন্নয়নে সহায়তা করবে। সৌদি প্রবাসী বাংলাদেশিরাও ফিফার এ উদ্যোগে উপকৃত হবে।

বাংলাদেশে চলমান তারুণ্যের উৎসবে যোগ দেয়ার আমন্ত্রণ পেয়েও আসতে না পারায় দুঃখ প্রকাশ করেন ফিফা সভাপতি।

অন্যদের মধ্যে বাংলাদেশ সরকারের এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনিভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

মার্চের মধ্যে ঢাকায় ‘আসতে পারেন’ ফিফা সভাপতি

আপডেট টাইম : ১১:৩৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫