ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আজ মির্জা ফখরুলের জন্মদিন

সিটিজেননিউজ ডেস্কঃ আজ ২৬জানুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৮তম জন্মদিন । ১৯৪৮ সালের এই দিনে ঠাকুরগাঁওয়ে জন্ম নেন তিনি। তার বাবার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফাতেমা আমিন। মির্জা রুহুল আমিন ছিলেন একজন আইনজীবী। তিনি ঠাকুরগাঁওয়ে বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত ছিলেন মির্জা ফখরুল। তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (পরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন) সদস্য ছিলেন তিনি। এরপর সংগঠনটির এসএম হল শাখার সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন। ১৯৬৯-এ গণ-অভ্যুত্থানের সময় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন তিনি।

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন বিএনপির এই নেতা। নব্বইয়ের দশকে শিক্ষকতা ছেড়ে মূলধারার রাজনীতিতে আসেন তিনি।

২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। এরপর প্রথমে কৃষি এবং পরে বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

২০১১ সালে বিএনপি নেতা খন্দকার দেলওয়ার হোসেনের মৃত্যুর পর দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হন মির্জা ফখরুল। এরপর ২০১৬ সালে মহাসচিব হিসেবে নির্বাচিত হন তিনি। এর আগে তিনি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন।

২০১৮ সালের নির্বাচনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। কিন্তু সংসদে যোগ দেননি তিনি। তবে দলের বাকি নির্বাচিতরা শপথ নেন।

মির্জা ফখরুলের বাবার নাম মির্জা রুহুল আমিন ও মায়ের নাম মির্জা ফাতেমা আমিন। মির্জা ফখরুল দুই মেয়ে রয়েছেন। বড় মেয়ে মির্জা শামারুহ বর্তমানে অস্ট্রেলিয়ায় কর্মরত রয়েছেন। ছোট মেয়ে মির্জা শাফারুহ একটি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

আজ মির্জা ফখরুলের জন্মদিন

আপডেট টাইম : ০৩:১৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫