ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সরস্বতী পূজা আজ

সিটিজেন প্রতিবেদকঃ রাজধানীসহ দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবীর আরাধনা করে থাকেন ভক্তরা। বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকেন।

সোমবারের (৩ ফেব্রুয়ারি) পঞ্চমী তিথিতে সেই ধারাবাহিকতায় বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত ও শিক্ষার্থীরা।

প্রতি বছর রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও মণ্ডপে বর্ণিল উৎসবে পরিণত হয় সরস্বতী পূজা। তবে সবচেয়ে বড় আয়োজন হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে। এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচির মাধ্যমে পূজাকে ঘিরে বিশেষ আয়োজন করেছেন।

পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচি গ্রহণ করেছেন। জগন্নাথ হলকে ঘিরে রয়েছে নানা আয়োজন। এ বছর জগন্নাথ হলের কেন্দ্রীয় উপাসনালয়সহ হলের মাঠে প্রায় ৭০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। জগন্নাথ হলে পূজা মণ্ডপগুলোর মূল আকর্ষণ চারুকলার শিক্ষার্থীদের নির্মিত দৃষ্টিনন্দন সরস্বতী প্রতিমা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

সরস্বতী পূজা আজ

আপডেট টাইম : ০১:০০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫