ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিন কিস্তিতে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি রাজশাহীর

ক্রীড়া ডেস্কঃ দলের ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া নিয়ে একের পর এক টালবাহানা করেছেন বিপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান। খেলোয়াড়দের বেতন পরিশোধের চেক প্রদান করলেও সেখানে বাউন্সের মতো ঘটনা ঘটেছে। বিদেশি ক্রিকেটাররা ঠিকমতো পারিশ্রমিক না পাওয়ায় দেশ ছাড়তে পারেননি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলটির মালিক শফিকুর রহমান নিজের দোষ স্বীকার করে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি ২০২৫ তিন কিস্তিতে দলের সব পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যুব ও ক্রীড়া উপদেষ্টাকে ২ ফেব্রুয়ারির মধ্যে দলের ৫০ শতাংশ পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবে আলোর মুখ দেখেনি, বরং গণমাধ্যমে উঠে এসেছে অনিয়মের নানা অভিযোগ। বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার।

এমন অবস্থায়, দলটির এমন টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সবার পাওনা বুঝিয়ে দিতে ৩ ফেব্রুয়ারি সকালে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে দলটির মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি পাওনা পরিশোধের আশ্বাস দেন।

প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সবাই অর্থ বুঝে পাবেন বলেও নিশ্চয়তা দেন শফিকুর রহমান। অন্যথায়, তার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে মর্মে জানিয়েছেন তিনি।

তাছাড়া বিপিএলে নানা অনিয়মের আদ্যোপান্ত অনুসন্ধানে করছে একটি সত্যানুসন্ধান কমিটি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তিন কিস্তিতে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি রাজশাহীর

আপডেট টাইম : ০২:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫