ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিগত দুই মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মৎস্য চাষে সফলতা লাভ করেছে বলে জানিয়েছেন,স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী । এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বর্তমানে মৎস্য উৎপাদনে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে মৎস্য উৎপাদনে বাংলাদেশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। তিনি বলেন, সরকারের বাস্তবমুখী পদক্ষেপের কারণে বাংলাদেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে।

আজ সোমবার দুপুরে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯’ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদফরের উদ্যোগে সংসদ ভবন লেকে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অধিদফতরের মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক।

সংসদ ভবন লেকে ৩ প্রজাতির ১০ হাজার পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে কাতলা ২ হাজার ৫০ টি, রুই ৪ হাজার ২০০টি এবং মৃগেল ৩ হাজার ৭৫০টি। মৎস্য অধিদফতর হতে পর্যায়ক্রমে সংসদ ভবন লেকে আরও ২০ হাজার পোনা অবমুক্ত করা হবে।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘পুষ্টি চাহিদা পূরণে মৎস্য উৎপাদন বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। সরকার মৎস্যজীবীদের কল্যাণে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। মৎস্য চাষ সম্পর্কে সকলকে সচেতন করার পাশাপাশি মৎস্য সম্পদের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে মৎস্য সপ্তাহ অবদান রাখছে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, সাংসদ কাজী ফিরোজ রশীদ, উম্মে ফাতেমা নাজমা বেগম, অপরাজিতা হক প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রাইসুল আলম মণ্ডলসহ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে

আপডেট টাইম : ০৩:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯