ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ব্যবসায়ীরা আয়ের মাস মনে করে রমজানকে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদকঃ আসন্ন রমজান মাসে লাভের পরিমাণ কমিয়ে জনগণের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে এসব বলেন তিনি।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার মনে প্রাণে চাই যেন নিত্যপণের দাম কোন অবস্থাতেই না বাড়ে। আপনারা যদি অন্যান্য দেশের সাথে তুলনা করেন এবং আমাদের দেশে দেখেন যেমন খ্রিস্টানরা তারা তাদের ক্রিসমাসের সময় জিনিস পত্রের দাম কমিয়ে দেয়। অন্যান্য ধর্মের মানুষও দাম কমিয়ে দেয়। কিন্তু আমাদের ব্যবসায়িরা ভাবে যে এটাই বুঝি তাদের আয়ের মাস। এটা আপনাদেরকেই বলতে হবে, যে তোমরা এই সময়ে লাভের পরিমাণ কমিয়ে জনগণের পাশে দাঁড়াও। এটা কিন্তু একটা বড় ধরনের সওয়াব হবে।

রমজানের সময় সবজির একটু ট্রানজিট পিরিয়ড হবে জানিয়ে তিনি বলেন, সিজিনাল সবজি যে শেষ হয়ে যাবে, খামারের সবজি আসবে। এই ট্রানজিট পিরিয়ডটার দিকেও একটু খেয়াল রাখতে হবে। এই শীতকালীন সবজিটা প্রিজার্ভ করার জন্য নতুন একটা কোল্ড স্টোরেজ করার চিন্তাভাবনা করা হচ্ছে।কন্টিনারে যেন ৬ মাস ৮ মাস ফুলকপি- বাঁধাকপি-শালগম-গাজর রেখে দিতে পারে সেটা নিয়ে আমাদের একটা চিন্তাভাবনা আছে। কাজ শুরু হয়ে গেছে কিছুদিনের ভেতর আমরা রাখার ব্যবস্থা করব। ইভেন আমরা ফলও রেখে দিতে পারব।

সিন্ডিকেটের মাধ্যমে সারের দাম বৃদ্ধি করা হচ্ছে এবং কৃষি মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদবির বাণিজ্য বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এখানে আসার পর আপনারা একটা উদাহরণ দেন যে এটা করা হয়েছে। পদোন্নতি প্রপার জায়গা না দিয়ে যোগ্যছাড়া দেয়া হয়েছে। এমন একটা এক্সাম্পল আপনারা দেখিয়ে দেন। আমি যদি দুর্নীতি করি আপনারা লিখে দেন। আপনারা সত্যি কথা লিখবেন এটাই আমরা চাই। তবে হ্যাঁ চাঁদাবাজির কারণে অনেক সময় জিনিসের দাম বেড়ে যায়। আমরা কিন্তু যাতে চাঁদাবাজির মাধ্যমে জিনিসপত্রের দাম না বাড়ে সেজন্য চেষ্টা করছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

ব্যবসায়ীরা আয়ের মাস মনে করে রমজানকে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০৯:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫