ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার অসহায় পাগলের মৃত্যুতে তার মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠানে গ্রামবাসীর আয়োজনে ২২ হাড়ি খিচুড়ি মানিকগন্জের হরিরামপুরে পু/লিশ পরিচয়ে দুই যুবককে মারধর ও টাকা নেওয়ার অ/ভি/যোগ, প্রতারক আ/টক দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়!

দীপিকার ওপর ক্ষেপেছেন ভক্তরা

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: বলিউডের তুমুল জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। তিনি যুবসমাজের কাছে গুরুত্বপূর্ণ এক কণ্ঠ। হেনস্থার বিরুদ্ধে তিনি বারবার সরব হয়েছেন।

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে একটি সংস্থাও খুলেছেন এই অভিনেত্রী। কিন্তু পরিচালক লব রঞ্জনের ছবিতে সেই অভিনেত্রীই কাজ করবেন শুনে বেজায় রেগে গিয়েছেন তার ভক্তরা। এমন পরিচালকের সঙ্গে কাজ দীপিকার ইমেজে একটি কালো দাগ বলে মনে করছেন অনেকেই।

এদিকে টুইটারে #নট মাই দীপিকা নামে একটি ট্রেন্ড শুরু করেছেন তার ভক্তরা।

তবে লব রঞ্জনকে নিয়ে আপত্তির কারণ কী? এই পরিচালকের নাম #মিটুতে জড়িয়েছিল। এছাড়া পরিচালকের বাণিজ্যিকভাবে সফল ছবিগুলো যেমন, ‘সোনু কে টিটু কী সুইটি’ বা ‘পেয়ার কা পঞ্চনামা’ নিয়ে এক ধরনের সমালোচনা প্রায়শই শোনা যায়।

নারীবিদ্বেষী, মেয়ে‌দের প্রতি অপমানসূচক মন্তব্য, স্থূল ব্যঙ্গে ভরা থাকে এই সব ছবির সংলাপ। তাই দীপিকার মতো অভিনেত্রী, যিনি লিঙ্গ সমতার পক্ষে সওয়াল করেন, তার এই পরিচালকের সঙ্গে কাজ করা ভাল চোখে দেখছেন না অনেকেই।

লবের নতুন ছবিতে রণবীর কাপুরের বিপরীতে জুটি বাঁধার কথা দীপিকার। সম্প্রতি পরিচালকের বাড়ি থেকে দুই অভিনেতার বেরোনোর ছবি প্রকাশিত হলে জল্পনা আরও বেড়ে যায়। সেখান থেকেই এই বিক্ষোভের সূচনা হয় সোশ্যাল মিডিয়ায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার

দীপিকার ওপর ক্ষেপেছেন ভক্তরা

আপডেট টাইম : ০৪:২৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯