ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

উত্তরখান পূর্ব থানা অংশের কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

হাফসা উত্তরা : বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরখান পূর্ব থানা অংশের উদ্যোগে আজ ৭ই ফেব্রুয়ারি জুম্মার নামাজ শেষে বিকাল ২:৩০ ঘটিকায় কর্মী সন্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
উত্তরখান হযরত শাহ্ কবির (রহ.) মাজার প্রাঙ্গণে এ বিশাল কর্মী সম্মেলনের অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সম্মানীত আমীর মুহতারাম মো: সেলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়বে আমীর মুহতারাম আবদুর রহমান মুসা। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম।  অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জনাব নাজিম উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও উত্তরা পূর্ব জোনের পরিচালক মুহাম্মদ জামালউদ্দিন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও উত্তরখান পূর্ব থানা এলাকার আমীর মো: ইসরাইল হোসেন।
এ ছাড়াও ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য এবং উত্তরা পূর্ব ও পশ্চিম জোনের বিভিন্ন থানা আমীরবৃন্দ, উত্তরখান পূর্ব থানা শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ, ওয়ার্ড সভাপতিসহ বিপুল সংখ্যক কর্মী, সুধী ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
কর্মী সম্মেলন উদ্বোধন করেন জুলাই ‘২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ আমীরুল ইসলামের মামা হারুনুর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরখান পূর্ব থান এলাকার সেক্রেটারী মো: সামছুল কবির বাহার।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে আওয়ামী ফ্যাসীবাদের বিদায় হয়েছে। এর মধ্যদিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে; এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ এবং অবক্ষয়মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।এ সময় তিনি আরো বলেন, পতিত সরকারের লোক জনের এজেন্ডা ছিলো খাও দাও পুর্তি করো, তারা কখনো এদেশের মানুষকে ক্ষুদা মুক্ত করার চেষ্টা করেনি। তারা এদেশের মানুষের রক্ত চুসে খেয়েছে। আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিভাবান বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের পরামর্শ নিবো। এসময় প্রধান অতিথি সেলিম উদ্দিন প্রচলিত রাজনীতিকে না করে দিয়ে ইসলামি মূল্য বোধ ও মানবতার কল্যাণে কাজ করতে কর্মীদেরকে আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্য শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদেরকে সম্মাননা স্মারক, শীতবস্ত্র ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়। সব শেষে সাইমুম শিল্পীগোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে কর্মী সম্মেলনের কার্যক্রম শেষ হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য

উত্তরখান পূর্ব থানা অংশের কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৫৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫