ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি

সিটিজেন প্রতিবেদকঃ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।শুক্রবার দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বিএনপি বর্তমান পরিস্থিতিতে নিজেদের অবস্থান তুলে ধরবে।

জানা গেছে, আগামীকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে বিএনপির একটি দল নির্বাচন কমিশনে যাবে। সেখানে তারা সিইসির সঙ্গে দেখা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করবে।

এদিকে, আগামী সোমবার (১০ ফেব্রুয়ারি) দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা রয়েছে দলটির। সেখানে প্রধান উপদেষ্টার কাছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে বিএনপি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রে জানা গেছে।

সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে ভাঙচুর, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার।

আগামীকাল রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমেরিকা থেকে দেশে ফিরবেন। এরপরই বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।

এর আগে, দলের জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক বিবৃতিতে বিএনপি ক্রমাগত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে দেশজুড়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সরকার যদি এসব ঘটনা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলেও মনে করে দলটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি

আপডেট টাইম : ০৩:৫৬:০১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫