ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

সাবেক সিইসি আবদুর রউফ মারা গেছেন

সিটিজেন প্রতিবেদকঃ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায়, চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মৃত্যুবরণ করেন তিনি। তার ব্যাক্তিগত সহকারী তাওহিদ জানান, বেশ কিছুদিন ধরেই হৃদরোগে আক্রান্ত ছিলেন তিনি।

তার একান্ত সহকারী তাওহিদ এ তথ্য নিশ্চিত করে জানান, বিচারপতি রউফ দীর্ঘ দুই মাস ধরে অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ প্রথমবারের মতো তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে।

এরপর বিচারপতি সুলতান হোসেন খান সরে দাঁড়ালে বিচারপতি আবদুর রউফ সিইসি হিসেবে দায়িত্ব নেন।

তিনি দায়িত্ব নেওয়ার কিছুদিন পর নির্বাচন কমিশনার আমিনুর রহমান খান পদত্যাগ করলে তার জায়গায় বিচারপতি সৈয়দ মিছবাহ উদ্দিন হোসেন আসেন। আগের কমিশনার বিচারপতি নঈম উদ্দিন আহমেদও নতুন কমিশনের অংশ ছিলেন।

১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে বিএনপি ১৪০ ও আওয়ামী লীগ ৮৮ আসন পায়।

বিচারপতি আবদুর রউফের নেতৃত্বাধীন কমিশন নির্বাচনী আইনে ব্যাপক সংস্কার আনে এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) অধ্যাদেশ জারি করে।

এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করায় তার কমিশন প্রশংসিত হয়। তবে ১৯৯৪ সালে বিএনপি সরকারের শাসনামলে মাগুরা উপনির্বাচন নিয়ে বিতর্কিত হন তিনি।

পরে নিজের মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই সিইসির পদ ছেড়ে বিচার বিভাগে ফিরে যান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য

সাবেক সিইসি আবদুর রউফ মারা গেছেন

আপডেট টাইম : ০১:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫