ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

খেলাধুলার মাধ্যমে উরুগুয়েকে সেতুবন্ধ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

সিটিজেন প্রতিবেদকঃ উরুগুয়েকে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের মানুষের সঙ্গে সেতুবন্ধ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বাংলাদেশে নিযুক্ত উরুগুয়ের অনাবাসী রাষ্ট্রদূত আলবার্তো এ গুয়ানি রোববার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত গুয়ানি প্রধান উপদেষ্টাকে বলেন, উরুগুয়ে ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র অনাবিষ্কৃত রয়েছে, যা দুই দেশের জন্য অভূতপূর্ব সম্ভাবনা সৃষ্টি করতে পারে। সামাজিক ব্যবসায় বিশ্বে বাংলাদেশ এগিয়ে থাকাটা প্রশংসনীয়।

বাংলাদেশের ক্রীড়া বিশেষ করে ফুটবলের জনপ্রিয়তার কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, দুটি দেশেরই খেলাধুলার প্রতি অনুরাগ রয়েছে, বিশেষ করে ফুটবল। আমরা এর মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারি।

বৈঠকে এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

খেলাধুলার মাধ্যমে উরুগুয়েকে সেতুবন্ধ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট টাইম : ১২:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫