ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বিচার বিবেচনা ছাড়া জামিন দেবেন না: আসিফ নজরুল

সিটিজেন প্রতিবেদকঃ বিচারকদের উদ্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিচার-বিবেচনা ছাড়া হুটহাট করে কাউকে জামিন দেবেন না।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয় কর্মশালায় এসব কথা বলেন তিনি।

পতিত ফ্যাসিস্টরা লাখ লাখ টাকায় দেশকে অস্থিতিশীলের চেষ্টা করছে এ কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন,১৫ বছর ধরে অরাজকতা হয়েছে, গুম হয়েছে ও খুন হয়েছে। প্রতিটা হত্যার বিচার হবে এ বার্তা দিতে হবে। তা না হলে এ পদে থাকার কোনো মানে হয় না।

মবতন্ত্র ভয়াবহ এ কথা জানিয়ে আসিফ নজরুল আরও বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্র কমে যাবে। সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

আসিফ নজরুল বলেন, মামলার এজাহার সুন্দর করে লেখেন, তথ্য দেন। হুটহাট করে কাউকে জামিন দেবেন না। বিচার বিবেচনা করে জামিন দেবেন। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি।

একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে তারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থান জানান দিচ্ছে। সবাইকে আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। এরইমধ্যে উল্লেখযোগ্য অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে, বিচার নিশ্চিত করতে হবে৷ কোনো সন্ত্রাসী ও ফ্যাসিবাদের দোসর যেন জামিন না পান, সে বিষয়ে সতর্ক থাকুন। তারা জামিন পেয়ে যদি আবারও অপরাধে জড়ায়, সেটা কোনোভাবেই কাম্য নয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। ডেভিল হান্ট সফল করতে হবে। শান্তি শৃঙ্খলা রক্ষায় বাহিনী ও বিচারবিভাগের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যেন জামিন পেয়ে আবার অপরাধে না জড়ায় তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য

বিচার বিবেচনা ছাড়া জামিন দেবেন না: আসিফ নজরুল

আপডেট টাইম : ০২:৩৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫