ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন বুকায়ো সাকা

ক্রীড়া ডেস্কঃ গত ডিসেম্বরে প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকা। তারপর থেকেই মাঠের বাইরে আছেন এই ফুটবলার। তবে স্বস্তির খবর হচ্ছে, চোটের ধাক্কা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন এই তারকা। দুবাইয়ে চলা দলের ক্যাম্পে যোগ দিয়েছেন সাকা।অবশ্য এখনই তার ম্যাচে নামার সম্ভাবনা নেই। দলের সঙ্গে হালকা অনুশীলন করেছেন ইংলিশ ফরোয়ার্ড।

তখন অস্ত্রোপচারও করানো হয় সাকার এবং ওই সময়ে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ২৩ বছর বয়সী উইঙ্গারের সেরে ওঠার সম্ভাব্য কোনো সময়ের কথা বলতে পারেননি। তবে বর্তমানে দুবাইয়ে চলা দলের ক্যাম্পে যোগ দিয়েছেন সাকা এবং পুরোপুরি অনুশীলনে যোগ দেওয়ার লক্ষ্যে সোমবার তাকে জিম করতে দেখা গেছে। সবকিছু ঠিকঠাক এগোলে মার্চে তাকে পাওয়ার আশায় আছে আর্সেনাল। ফলে, প্রিমিয়ার লিগের খুব গুরুত্বপূর্ণ সময়ে ও চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে হয়তো খেলতে পারবেন সাকা।

গত সপ্তাহে বড় একটা ধাক্কা খায় আর্সেনাল, হেরে যায় লিগ কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ওই সেমি-ফাইনালের দুই লেগেই হারের হতাশা ঝেড়ে ফেলে সামনে এগিয়ে যেতে সাকার ফেরার সম্ভাবনা দলটির জন্য দারুণ খবর। চোটে পড়ার আগে এবারের লিগে পাঁচটি গোল ও ১০টি অ্যাসিস্ট করেছিলেন সাকা।
এদিকে, ১১ দিনের বিরতি শেষে আগামী শনিবার লিগে লেষ্টার সিটির মুখোমুখি হবে আর্সেনাল। ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে আছে তারা, এক ম্যাচ কম খেলা লিভারপুলের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে আর্সেনাল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন বুকায়ো সাকা

আপডেট টাইম : ০২:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫