ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

মালাইকার নাম শুনেই হতবাক অর্জুন!

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা অর্জুন কাপুর, ভূমি পেডনেকার এবং রকুল প্রীত সিংকে একটি সিনেমার প্রমোশনে একসঙ্গে দেখা যায়। যেখানে ভিড়ের মধ্যে থেকে হঠাৎ ভেসে আসে মালাইকার নাম। এমন অদ্ভুত ঘটনায় অবাক মঞ্চে উপস্থিত তারকারাও।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ভূমি, অর্জুন এবং রকুল মঞ্চে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে কেউ জোরে চিৎকার করে বলে ওঠেন মালাইকা। নামটা শুনে এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যান অর্জুন।

তারপর রকুল প্রীতও অর্জুনের দিকে তাকিয়ে হাসতে শুরু করেন। তবে অর্জুন নিজেকে সামলে নেন। এমন একটা অভিব্যক্তি তার, যেন কিছু শুনতেই পারছেন না। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অর্জুন কাপুরের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের কাছ থেকেও একের পর মজার কমেন্ট আসতে থাকে। কেউ লিখেছেন, ‘রকুল প্রীতের মুখের দিকে তাকান, দেখুন কেমন মুচকি হাসছেন।’ কারও প্রশ্ন, ‘অর্জুন কেন কোনও প্রতিক্রিয়া জানাচ্ছেন না?’

প্রসঙ্গত, মালাইকা এবং অর্জুন ২০১৮ সালে ডেটিং শুরু করেছিলেন। যদিও তারা কখনও সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেননি। তবে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি দেখে সকলেই বুঝতে পারতেন তাদের মধ্যে সম্পর্ক কতটা গভীর।

প্রায়ই একসঙ্গে ছুটি কাটাতেন এবং একে অপরের জন্মদিনও পালন করতেন। তাদের প্রেমের বেশ কিছু ঝলক সবসময়ই ভক্তদের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

মালাইকার নাম শুনেই হতবাক অর্জুন!

আপডেট টাইম : ০৩:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫