ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

শেখ হাসিনা গোটা দেশকে আওয়ামী লুণ্ঠনের স্বর্গরাজ্য বানিয়েছিলেন

সিটিজেন প্রতিবেদকঃ শেখ হাসিনা ও তার সহযোগীরা গোটা দেশকে আওয়ামী লুণ্ঠনের স্বর্গরাজ্য বানিয়েছিলেন উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা হাসিনাকে পরাজিত করতে পেরেছি। তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কিন্তু আমাদের সব কিছু শেষ করে দিয়ে গেছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটির নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

রিজভী বলেন, আপনারা জানেন একেকজন মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতাদের ব্যাংকে লেনদেন পাওয়া যাচ্ছে হাজার কোটি টাকার। তারা (শেখ হাসিনা ও তার সহযোগীরা) গোটা দেশ ও গোটা জাতিকে আওয়ামী লুণ্ঠনের স্বর্গরাজ্য বানিয়েছিলেন। তারা বার বার গণহত্যা করেছে। শেখ হাসিনার বাবা বাকশাল করেছিল আর এবার সে দ্বিতীয় বাকশাল তৈরি করেছিল। তার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ছাত্রদল, যুবদলের নেতাদের ধরে ধরে নিয়ে হত্যা করেছিল। যারা গণতন্ত্রের জন্য কর্মসূচি পালন করেছে তাদের হত্যা করেছে। এই হত্যাকারীদের বিচার হবেই।

বিএনপির এ নেতা বলেন, আমরা একটি ঐতিহাসিক অধ্যায় পার হয়ে নতুন অধ্যায় শুরু করেছি। আগে আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমরা গণতন্ত্রের চর্চা করতে পারতাম না, অনুশীলন করতে পারতাম না, সভা-সমাবেশ করতে পারতাম না। সবসময় আমাদের নেতাকর্মীদের ওপর গুম, খুন ও নিপীড়ন চালানো হয়েছে, হত্যা করা হয়েছে। আমরা এ পর্যায় অতিক্রম করে এক ভয়ংকর দানব শেখ হাসিনাকে পরাজিত করে নতুন অধ্যায়ের সূচনা করেছি। সে ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমন, নজরুল ইসলাম আজাদ প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

শেখ হাসিনা গোটা দেশকে আওয়ামী লুণ্ঠনের স্বর্গরাজ্য বানিয়েছিলেন

আপডেট টাইম : ০৩:৫৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫