ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

সাকিবকে ছেড়ে দিল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স

ক্রীড়া ডেস্কঃ মেজর লিগ ক্রিকেটের দলগুলো আগামী মৌসুমের জন্য তাদের রিটেইন খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। যেখানে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স সাকিব আল হাসানকে রিলিজ দিয়েছে, অর্থাৎ আগামী মৌসুমের জন্য তাকে দলে রাখেনি।

প্রথমে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ে, এরপর চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি। যার কারণে আগামী এক বছর প্রতিযোগিতামূলক ক্রিকেটে বোলিং করতে পারবেন না। তবে চালিয়ে যেতে পারবেন ব্যাটিং।

সাকিব আল হাসানের সবচেয়ে বড় অস্ত্র তার বোলিং। সেটাই করতে পারছেন না। তার ওপর বাংলাদেশে আসতে না পারায় বাদ পড়েছেন চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে। এবার এই টাইগার অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র মেজর ক্রিকেট লিগের ক্লাব লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।

গেল আসরে টুর্নামেন্টটিতে প্রথমবারের মতো খেলেছেন সাকিব। সেই আসরে লস অ্যাঞ্জেলসের হয়ে ৬ ম্যাচ খেলে ৬০ রান আসে তার ব্যাট থেকে। প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়া নতুন আসরের ড্রাফটের আগে তাকে ছেড়ে দিয়েছে দলটি।

শুধু সাকিবকে নয়, ডেভিড মিলার, জেসন রয়, অ্যাডাম জাম্পার মতো তারকা ক্রিকেটারদের ধরে রাখেনি লস অ্যাঞ্জেলস। আগামী আসরের জন্য ড্রাফট অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। সেখানে দল পান কি না এই টাইগার অলরাউন্ডার, সেটাই এখন দেখার বিষয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি

সাকিবকে ছেড়ে দিল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স

আপডেট টাইম : ০৫:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫