ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

গ্রেনেড হামলাঃ তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের নির্দেশ

সিটিজেন প্রতিবেদকঃ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ খালাসপ্রাপ্ত ১৯ আসামির জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে গত ১ ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন এই মামলার সব আসামিকে খালাস দেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা জানান, মামলায় তারেক রহমানসহ খালাস পাওয়া বেশ কয়েকজন আসামি পলাতক ছিলেন। রায়ে তাদের বিরুদ্ধে পূর্বে থাকা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন আদালত। হাইকোর্টের সেই আদেশ বিচারিক আদালতে আসলে আমরা রাষ্ট্রপক্ষ থেকে তারেক রহমানসহ অন্যদের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য

গ্রেনেড হামলাঃ তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের নির্দেশ

আপডেট টাইম : ০৫:৪৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫