ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আফগানদের উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক: ওপেনার রায়ান রিকেলটনের সেঞ্চুরিতে জয় দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু করলো দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তানকে।আগে ব্যাট করে ৩১৬ রান করে তারা। জিততে হলে রেকর্ড রান করতে হতো আফগানিস্তানকে। তবে আফগানরা থেমেছেন ২০৮ রানে।

তবে আফগানদের হয়ে একাই লড়ে গেছেন রহমত শাহ। অল্পের জন্য ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটা পাননি তিনি। খেলেছেন ৯০ রানের ইনিংস, এতে ৯ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি।

এ ছাড়া আফগানদের আরও ছয় ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করলেও কেউ ২০ রান করতে পারেননি। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেছেন আজমতউল্লাহ ওমরজাই ও রশিদ খান।

ইনিংসের শুরু থেকেই আফগান ব্যাটারদের চাপে রাখে কাগিসো রাবাদা-লুঙ্গি এনগিডিরা। রহমতউল্লাহ গুরবাজকে (১০) আউট করে শুরুটা লুঙ্গি করলেও আফগানদের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন রাবাদা। ৮৯ রান পার হতে না হতেই ৫ ব্যাটার ড্রেসিংরুমে ফেরেন। তার মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাবাদা।

লুঙ্গিও নেন ২ উইকেট। সমানসংখ্যক উইকেট নেন উইয়ান মুল্ডারও। বাকি দুই বোলার মার্কো ইয়ানসেন ও কেশব মহারাজ নেন একটি করে। এতে ৪৩ দশমিক ৩ ওভারে অলআউট হয় আফগানিস্তান।

এর আগে রায়ান রিকেলটনের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ৩১৫ রানের বিশাল সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। এছাড়াও টেম্বা বাভুমা ৫৮, রাসি ফন ডার ডুসেন ৫২ ও এইডেন মার্করাম ৫২ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

আফগানদের উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু দক্ষিণ আফ্রিকার

আপডেট টাইম : ০৩:৪৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫