ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

শহীদ আবু সাঈদকে স্মরণ রাখবে বিএনপি -আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক :শহীদ আবু সাঈদের রক্তের ওপর নতুন বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক। তিনি বলেন,বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের ভোটের অধিকার ও দেশকে স্বৈরাচারমুক্ত করতে শহীদ আবু সাঈদ নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল। তার রক্তের ওপরেই আজ নতুন বাংলাদেশ দাঁড়িয়ে আছে। শহীদ আবু সাঈদকে স্মরণ রাখবে বিএনপি।

আজ শনিবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শহীদ আবু সাঈদ আন্ত:জেলা গোর্ল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন, ফ্যাসিজম শেখ হাসিনার পতনের আগ মুহূর্তে জাতিকে একত্রিত করার যে কয়টি দৃশ্য রয়েছে তার মধ্যে রংপুরের শহীদ আবু সাঈদের বুক পেতে গুলি খাওয়ার দৃশ্যটি ছিল অন্যতম।

এ সময় তিনি আরো বলেন,দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষের ওপর স্বৈরাচার আওয়ামী সরকার জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা গত ১৭ বছর যুদ্ধ করেছি এবং জুলাই আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করেছি।

বগুড়ার শিবগঞ্জ মোকামতলা ইউনিয়ন বিএনপি সভাপতি নূরে আলম মোঃ মামুন তালুকদার এর সভাপতিত্ব এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, ব্রিগেডিয়ার অব: ড. এ.কে.এম শামসুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির সদস্য ডা: কবির আহমেদ রিয়াজ,ইব্রাহিম খলিল, ঢাকার মিরপুর সিটি ক্লাব এর সভাপতি তারেক আল-মামুন,বগুড়া জেলাবিএনপি সহসভাপতি মীর শাহে আলম,যুবদল ঢাকা মহানগর পল্লবী থানা সভাপতি নূর সালাম প্রমুখ।

ফাইনাল খেলায় জয়পুরহাট জেলা বনাম নীলফামারী জেলার মধ্যকার খেলায় ২-১ গোলে জয়পুরহাট জেলা জয়লাভ করে।

এর আগে তিনি এক বৃক্ষরোপণ কর্মসূচিতে ও অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য

শহীদ আবু সাঈদকে স্মরণ রাখবে বিএনপি -আমিনুল হক

আপডেট টাইম : ০৮:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫