ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

প্রযোজনা সংস্থা খুললেন শবনম বুবলী

বিনোদন ডেস্ক: সংবাদ পাঠিকা থেকে চিত্রনায়িকা শবনম বুবলী ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রেখেছিলেন এবং এখন পর্যন্ত প্রায় দুই ডজন চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে তার ভূমিকার পাশাপাশি ফটোশুটেও তিনি ব্যস্ত সময় পার করছেন। আর এসবের মাঝে সম্প্রতি নতুন একটি উদ্যোগের খবর দিয়েছেন এই জনপ্রিয় নায়িকা।সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বুবলি।

জানা গেছে, বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’-এর ব্যানারে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মিত হবে। প্রথম উদ্যোগ হিসেবে কোরবানির ঈদে একটি নাটক নির্মাণ করা হবে, এরপর আগামী বছর সিনেমার ঘোষণা আসবে।

এ বিষয়ে বুবলী বলেন, ‘প্রায় এক দশকের ক্যারিয়ারে অনেক প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। সেই অভিজ্ঞতা থেকেই বিগ প্রোডাকশনের ভাবনা এসেছে। এখানে মেধাবী ও অভিজ্ঞ অনেকে যুক্ত হচ্ছেন। অভিনয়ের মতো প্রযোজনাতেও মানসম্পন্ন কাজ করতে চাই।’

প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীদের পাশাপাশি নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন বুবলী। তিনি বলেন, ‘আমি চাই নতুনদের সঙ্গে কাজ করতে। অনেকেই প্রতিভাবান, কিন্তু বড় কোনো কাজে সুযোগ পাচ্ছেন না। তাদের জন্য আমাদের দুয়ার খোলা।’

বুবলী জানান, ‘আমি সিনেমার মানুষ, তাই অবশ্যই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে। তবে তার আগে নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই।’

বর্তমানে প্রযোজনার পাশাপাশি চলচ্চিত্রেও ব্যস্ত সময় পার করছেন বুবলী। আসন্ন রোজার ঈদে তার একাধিক সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ‘পিনিক’ ও ‘জংলি’ নামের দুটি সিনেমার ঘোষণা ইতোমধ্যে দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

প্রযোজনা সংস্থা খুললেন শবনম বুবলী

আপডেট টাইম : ০৩:২১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫