ঢাকা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘অনতিবিলম্বে রোডম্যাপ দিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন’

সিটিজেন প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। যদি না করেন তাহলে শেখ হাসিনা আবারও দিল্লিতে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। আর এ ষড়যন্ত্র একমাত্র জনগণের দ্বারা নির্বাচিত সরকারই রুখে দিতে পারবে। তাই অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করুন।

সোমবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, আমরা সরকার গঠন করলে দেশে আর ফ্যাসিস্টের জন্ম হবে না। আসুন আমরা সবাই ঐক্য গড়ে তুলি। দেশে যাতে আবারও ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে সে ব্যবস্থা গড়ে তুলি। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে কোনো দিনও সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা হবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে।

তিনি বলেন, এখন আভাস পাওয়া যাচ্ছে নতুন দল হবে। নতুন দলকে স্বাগত জানাই। কিন্তু নতুন দল করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে কখন স্থানীয় নির্বাচন হবে। কি কি সংস্কার করা দরকার সেটা জাতীয় সংসদ সদস্যরাই ঠিক করবে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়াপারসনের এ উপদেষ্টা বলেন, রোজার আগে আবারও যাতে বাজারে সিন্ডিকেট না হয় সেদিকে আপনাদেরকে (বর্তমান সরকার) নজর দিতে হবে।

সমাবেশে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মো. লিটন সভাপতিত্ব করেন। এসময় সংগঠনের মহাসচিব আহমেদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

‘অনতিবিলম্বে রোডম্যাপ দিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন’

আপডেট টাইম : ০২:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫