ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা

‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

সিটিজেন প্রতিবেদক: হজযাত্রাকে সহজ, সুন্দর, নিরাপদ করতে “হজ ম্যানেজমেন্ট সেন্টার” চালু করে যাত্রীদের সার্বক্ষণিক সেবার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির এক সভায় এই নির্দেশ দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, হজ পালন সহজ করার জন্য আমরা একটা সুযোগ পেয়েছি। এই সুযোগকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করবো। একজন হজযাত্রীও যেন কোনো ভোগান্তির শিকার না হন, সেই প্রচেষ্টা থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশেই একটি হজ ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করতে হবে। যাতে বাংলাদেশ বসেই সার্বক্ষণিক তদারকির মাধ্যমে সেবা নিশ্চিত করা যায়। কল সেন্টারে আসা অভিযোগগুলো যেন সঙ্গে সঙ্গে মনিটরিং করা যায়। এছাড়া একটি ওয়েবসাইটও করতে হবে। ওয়েবসাইটে হজযাত্রীরা সবাই যুক্ত থাকবে। ওয়েবসাইটে অভিযোগ জানানো ও হারিয়া যাওয়া ব্যক্তির লোকেশন খুঁজে পাওয়া যাবে।

এ সময় ভবিষ্যতের কর্মপরিকল্পনা ঠিক করতে কলসেন্টারে কী ধরনের অভিযোগ আসছে তা মনিটরিং করার নির্দেশও দেন তিনি। ড. ইউনূস বলেন, অভিযোগগুলো লিপিবদ্ধ করতে হবে। এর মধ্যে কতগুলো সমাধান হলো তার তথ্যও থাকতে হবে। একই অভিযোগ যাতে পরের বছর না আসে সেজন্য আলোচনা করে সঠিক পদক্ষেপ নিতে হবে।

এদিকে দেশে লাইসেন্সপ্রাপ্ত হজ এজেন্সিগুলোর দায়িত্ব কী হবে তা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করে বুকলেট আকারে ও অনলাইনে প্রকাশের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। একইসঙ্গে কোনো এজেন্সি দায়িত্ব পালন না করলে তার লাইসেন্স বাতিলেরও নির্দেশ দেন তিনি।

হজযাত্রীরাদের জন্য বিষয়ভিত্তিক ভিডিও তৈরির নির্দেশনা দিয়ে তিনি বলেন, সমস্যা সমাধানের ভিডিও থাকতে হবে। অসুস্থ হয়ে পড়লে, হারিয়ে গেলে, কোরবানি দিতে গিয়ে কোনো সমস্যা হলে করণীয় কী এমন ভিডিও যাত্রীদের দেখিয়ে দিলে তারা মনোবল পাবেন। প্রস্তুত থাকতে পারবেন। এছাড়া, পরের বছর থেকে হজ ক্রেডিট কার্ড চালু ও লাগেজ ব্যবস্থাপনার জন্য ট্যাগ কপি করে তালিকা করে রাখার পরামর্শও দেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর

‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

আপডেট টাইম : ১২:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫