ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মিয়ানমারে সংঘাত চললেও রোহিঙ্গা সংকট সমাধানে তাগাদা দিতে হবে: ফিলিপ্পো গ্র্যান্ডি

সিটিজেন প্রতিবেদক: মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত চলার মধ্যেও রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে তাগাদা দেওয়ার উপর জোর দিয়েছেন জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, “মিয়ানমারের পরিস্থিতি খুবই জটিল।

বাংলাদেশে সফররত ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, বিভিন্ন চ্যা লেঞ্জ থাকার সত্ত্বেও রোহিঙ্গাদের প্রতিনিয়ত আতিথেয়তা দেওয়ার জন্য আমি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি বলেন, মিয়ানমারের পরিস্থিতি খুবই জটিল। সেখানে সংঘাত চলছে। আসলে অনেকগুলো সংঘাত সেখানে চলছে। কিন্তু আমাদের অবশ্যই একটি সমাধানের জন্য জোর দিতে হবে।

সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। অত্যন্ত জটিল এ পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায়, তা নিয়ে তিনি আলাপ করেছেন।

তিনি বলেন, আমরা মিয়ানমারে সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য সব সময় যে গুরুত্ব দিয়ে আসছি, সে বিষয়ে একমত হয়েছি। তা নিয়েও আলোচনা করেছি।

রোহিঙ্গা সংকট নিয়ে চলতি বছর একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। সম্মেলনে ইউএনএইচসিআর-এর সমর্থন থাকবে জানিয়ে হাইকমিশনার বলেন, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে আন্তর্জাতিক সম্মেলন হবে, সেখানে ইউএনএইচসিআর-এর সমর্থন থাকবে ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

মিয়ানমারে সংঘাত চললেও রোহিঙ্গা সংকট সমাধানে তাগাদা দিতে হবে: ফিলিপ্পো গ্র্যান্ডি

আপডেট টাইম : ০৬:০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫