ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

আড়াইহাজারে কেয়ারগিভিং প্রশিক্ষণ ও জাপানে কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গত ২৬/০২/২০২৫ তারিখে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় পিহার্টস টেকনিক্যাল ইনস্টিটিউট এ কেয়ারগিভিং প্রশিক্ষণ এবং জাপানে কর্মসংস্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

পিহার্টস টেকনিক্যাল ইনস্টিটিউট এর পরিচালনা পর্ষদের সভাপতি জনাব ডা. আলাউদ্দিন আহমেদ এর সভাপতিত্তে উক্ত সেমিনারে প্রধান আলোচক ছিলেন পিহার্টস টেকনিক্যাল ইনস্টিটিউট এর নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব ডা.এইচ ই এম মাহবুবুল ইউনুস।

আলোচক হিসেবে জাপান থেকে যুক্ত ছিলেন জনাব আব্দুস সামাদ, চেয়ারম্যান, সেঞ্চুরি এডুকেশন এবং জনাব মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান সেঞ্চুরি এডুকেশন। প্রধান আলোচক তাঁর বক্তব্যে আড়াইহাজারের ঘরে ঘরে স্বাস্থ্য কর্মী তৈরির প্রত্যয় ব্যক্ত করেন। প্রত্যেক জনসম্পদকে জনশক্তিতে রূপান্তর করার জন্য পিহার্টস টেকনিক্যাল ইনস্টিটিউট এর লক্ষ্য ও উদ্দেশ্য স্ব-বিস্তারে উপস্থাপন করেন।

অন্যান্য আলোচকবৃন্দ জাপানে কর্মসংস্থান এবং উচ্চ বেতনে চাকুরীর নির্দেশনা প্রদান করেন। সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে আর্সেনিক গবেষনায় অত্র অঞ্চলের মানুষের যে সহযোগিতা সেটা পিহার্টস টেকনিক্যাল ইনস্টিটিউট এর কর্মকান্ডেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সেমিনারে আরও বক্তব্য রাখেন সেঞ্চুরি এডুকেশন এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. জসিম উদ্দিন, এসিষ্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. নূর আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা শিক্ষা অনুষদের শিক্ষক জনাব আলিফ হাসান তিলক। অত্র অঞ্চলের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন পিহার্টস টেকনিক্যাল ইনস্টিটিউট এর অধ্যক্ষ জনাব মো. আসাদুজ্জামান।

অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে পিহার্টস টেকনিক্যাল ইনস্টিটিউট কে আড়াইহাজার তথা সারা দেশে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করার রোড ম্যাপ উপস্থাপন করেন। তিনি উপস্থাপন করেন মাত্র ৬ মাসের একটি কোর্স করে একজন মানুষ কিভাবে তার নিজেকে, পরিবারকে তথা রাষ্ট্রকে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করতে পারেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

আড়াইহাজারে কেয়ারগিভিং প্রশিক্ষণ ও জাপানে কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:১৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫