ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসদে গিয়ে সেকেন্ড রিপাবলিক বাস্তবায়ন করতে হবে: আমির খসরু

সিটিজেন প্রতিবেদক: জনগণের ম্যান্ডেট (ভোটে) নিয়ে সংসদে গিয়ে জাতীয় নাগরিক পার্টিকে ‘সেকেন্ড রিপাবলিক’ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৩ মার্চ) রাজধানীর শেরে বাংলা নগরে কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নবগঠিত রাজনৈতিক দলের যে কোনও ভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের মুখোমুখি হতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে এবং জনগণের মতামত নিয়ে সংসদে সেটি পাস করতে হবে। তারপরই নিজেদের দাবি-দাওয়া আদায় করা সম্ভব।

দেশে নির্বাচিত সরকার না থাকায় সমস্যা বাড়ছে উল্লেখ করে আমির খসরু বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। যতদিন গণতান্ত্রিক সরকার না আসবে, ততদিন দেশ পিছিয়ে থাকবে।

নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকার চাইলে ডিসেম্বর নয়, জুনেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব। নির্বাচন যত দেরি হবে, দেশ তত ক্ষতিগ্রস্ত হবে।’

শিক্ষার্থীদের নতুন দল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দল করার অধিকার সবারই আছে। নিজেদের আদর্শ ও দর্শন তুলে ধরার অধিকার তাদেরও আছে, অন্যান্য দলেরও আছে।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান, কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত সভাপতি মাহবুবুস সালেকীন, সাধারণ সম্পাদক আবু নাসের মেসবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

সংসদে গিয়ে সেকেন্ড রিপাবলিক বাস্তবায়ন করতে হবে: আমির খসরু

আপডেট টাইম : ০৩:৫৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫