ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ঠাকুরগাঁওয়ে দায়িত্বে অবহেলার অভিযোগ জেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে !

ঠাকুরগাঁওয়ে দায়িত্বে অবহেলার অভিযোগ জেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে !মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও :ঠাকুরগাঁওয়ে টিসিবির পণ্য বিতরণী পয়েন্টে ব্যবহৃত বস্তার গায়ে বিগত স্বৈরশাসক সরকারের স্লোগান লেখা থাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে । সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জনতা ও সুশীল সমাজের সদস্যরা ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, যার কারণে প্রশাসনের প্রতি ক্ষোভের সৃষ্টি হয়েছে। তথ্য অনুযায়ী, “খুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” স্লোগান সম্বলিত বস্তাগুলি এখনো বিভিন্ন ডিলার পয়েন্টে ব্যবহার করা হচ্ছে, যা সরকারি নির্দেশনার পরিপন্থী। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকার টিসিবি পণ্য বিতরণী পয়েন্টে এই ধরনের বস্তা ব্যবহৃত হচ্ছে, যা সম্প্রতি প্রকাশ্যে আসে। যদিও অন্যান্য জেলার ডিলাররা বস্তার পরিবর্তন এবং স্লোগান মুছে ফেলার উদ্যোগ নিয়েছেন, ঠাকুরগাঁও জেলায় তেমন কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

টিসিবির ডিলাররা জানান, তাদের সরবরাহ করা বস্তাগুলি বদলানো হয়নি এবং কোন নির্দেশনা তাদের কাছে পৌঁছায়নি। তবে, তাদের মধ্যে কিছু ডিলার বস্তার স্লোগান কালো কালি দিয়ে মুছে ফেলেছেন, কিন্তু বেশিরভাগ বস্তা এখনও আগের অবস্থায় রয়েছে।
এ বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, “যদিও আওয়ামী সরকারের পতন হয়েছে, তবে তার প্রেতাত্মারা এখনো কিছু কিছু জায়গায় বহাল তবিয়তে রয়েছে এবং তারা সরকারের স্লোগানগুলো এখনও প্রয়োগ করছে।” তারা আরও বলেন, ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসান এর সাথে সম্পর্কিত অভিযোগ রয়েছে যে তিনি পূর্ববর্তী সরকারের সময় থেকেই এই কাজ চালিয়ে আসছেন এবং তার পরেও কোন পদক্ষেপ নেয়া হয়নি। এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে মন্তব্য করতে অস্বীকার করেন, জানিয়ে দেন যে তার উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নিষেধ রয়েছে কথা বলার জন্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ঠাকুরগাঁওয়ে দায়িত্বে অবহেলার অভিযোগ জেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে !

আপডেট টাইম : ১১:২৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫