ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টিভেন স্মিথ

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে হেরে যাওয়ার পর ক্যারিয়ার নিয়েও বড় সিদ্ধান্ত নিলেন স্টিভেন স্মিথ। ওয়ানডে ক্রিকেটে পথচলা থামিয়ে দিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে বিশ্বকাপজয়ী তারকাকে আর দেখা যাবে না এই সংস্করণে।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মঙ্গলবার ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের বিদায়ের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে নেতৃত্ব দেয়া স্মিথ।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ম্যাচ শেষে তিনি সতীর্থদের তার অবসরের সিদ্ধান্ত জানিয়েছিলেন।

অস্ট্রেলিয়ার হয়ে ১৭০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন স্মিথ, যেখানে ১২টি সেঞ্চুরি সহ তার মোট রান ৫,৮০০। গত মঙ্গলবার দুবাইয়ে ভারতের বিরুদ্ধে ৯৬ বল মোকাবিলা করে ৭৩ রান করে স্মিথের ওয়ানডে ক্যারিয়ারের সমাপ্তি ঘটে। ১২টি সেঞ্চুরির পাশাপাশি, ৩৫টি অর্ধশতকও করেছেন তিনি।

ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত স্মিথ, বর্তমানে ‘ফ্যাব ফোর’ হিসেবে পরিচিত ব্যাটসম্যানদের মধ্যে একজন। যদিও ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন, তবে এখনও টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট খেলতে ইচ্ছুক কি না, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি তিনি। তাই ধরে নেওয়া হচ্ছে, টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে তার ক্যারিয়ার অব্যাহত থাকবে।

ওয়ানডে থেকে অবসর নেয়ার মূল কারণ হিসেবে স্মিথ জানিয়েছেন, “এখন ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার সঠিক সময়, তাই মনে করছি এটাই সরে যাওয়ার উপযুক্ত মুহূর্ত।”

অস্ট্রেলিয়ার হয়ে স্মিথ দুটি ওয়ানডে বিশ্বকাপ, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সহ বেশ কিছু ট্রফি জিতেছেন। এছাড়া ২০১৫ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও লাভ করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টিভেন স্মিথ

আপডেট টাইম : ০৪:৩৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫