ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

সৈয়দপুরে শেখ সাদ গ্রুপের উদ্যোগে রমজান মাসব্যাপী ইফতার বিতরণ

মো. জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) :
নীলফামারীর সৈয়দপুরে শেখ সাদ গ্রুপের উদ্যোগে পবিত্র রমজান মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। শহরের বিভিন্ন মসজিদসহ, রেলস্টেশন, বাস টার্মিনাল, গুরুত্বপূর্ণ মোড়ে প্রথম রোজা থেকেই এই কার্যক্রম চলছে।

প্রতিদিন প্রায় সহস্রাধিক হতদরিদ্র রোজাদার মানুষের মাঝে বিরিয়ানিসহ ইফতার আইটেমগুলো প্যাকেটে করে বিতরণ করা হয়। এরই অংশ হিসেবে শুক্রবার (৭ মার্চ) বাদ জুমআ শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে রিক্সা চালকদের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়েছে।

শেখ সাদ কমপ্লেক্স থেকে ভ্যান ও পিকআপে নির্ধারিত স্থানে প্যাকেট এনে এই বিতরণ কাজ পরিচালনা করা হয়। এসব তদারকি করছেন হাজী ইরফান উদ্দিন, সেলিম আহমেদ, এস কে আলম। তাদের সহযোগীতা করছেন তরুণ স্বেচ্ছাসেবীদের একটা দল।

এব্যাপারে শেখ সাদ কমপ্লেক্স ও আইফা রয়েল বেঙ্গল লাক্সারী হোটেল তথা শেখ সাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শেখ আলিম মিন্টু বলেন, আমি ব্যবসায়ীক কারণে বছরের অধিকাংশ সময় দেশের বাইরে থাকি। তবে রমজান মাসে চেষ্টা করি প্রাণের শহর সৈয়দপুরে কাটানোর।

এবারও তাই রমজান উপলক্ষে সৈয়দপুরে এসেছি। প্রতিবছরের মত এবারও আল্লাহর রহমতে দরিদ্র রোজাদারদের খেদমত করার তাওফিক হয়েছে। এজন্য প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে মসজিদ, মাদরাসা কেন্দ্রিক পাড়া মহল্লায় এবং বড় বড় মোড়গুলোতে রিক্সা চালক, মজুর ও ফুটপাতের ছিন্নমূল মানুষের মাঝে ইফতার ও রাতের খাবার দেয়ার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমিও তাই মানুষকে দেয়ার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায়ের মনস্থ করেছি। এধরনের মানব সেবামুলক কাজের মাধ্যমেই জীবনের বাকি দিনগুলো কাটাতে চাই। এজন্য আল্লাহর রহমত ও সৈয়দপুরবাসীর দোয়া কামনা করি। যাতে এই কার্যক্রম অব্যাহত রাখতে পারি। (ছবি আছে)

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

সৈয়দপুরে শেখ সাদ গ্রুপের উদ্যোগে রমজান মাসব্যাপী ইফতার বিতরণ

আপডেট টাইম : ১০:০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫