ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

চার দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে আসবেন জাতিসংঘের মহাসচিব

সিটিজেন প্রতিবেদক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী বৃহস্পতিবার চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। প্রায় সাত বছরের মাথায় তাঁর দ্বিতীয় দফা সফরে মূলত রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে।

জানা গেছে, ১৩ মার্চ বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ মার্চ) শুরুতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন।

পরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষ করে মহাসচিব যাবেন কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে। এ সময় সঙ্গে থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস।

সেখানে রোহিঙ্গা শরণার্থী স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ওইদিন রাতেই তিনি ঢাকায় ফিরবেন।

সফরের তৃতীয় দিন অর্থাৎ ১৫ মার্চ জাতিসংঘের মহাসচিব ঢাকায় থাকা সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বসবেন। একইদিন তিনি তরুণ নারী ও পুরুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। ওইদিন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন জাতিসংঘের মহাসচিব।

গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

সবশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফর করেন আন্তোনিও গুতেরেস। এবার মূলত বাংলাদেশের আমন্ত্রণেই সফরে আসছেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

চার দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে আসবেন জাতিসংঘের মহাসচিব

আপডেট টাইম : ০১:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫