ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

রোজা রেখেই মাঠে নামছেন লামিনে ইয়ামাল, থাকছে বিশেষ ব্যবস্থা

ক্রীড়া ডেস্ক: ইউরোপিয়ান ফুটবলের সেরা মঞ্চে মুসলিম ফুটবলারদের জন্য রোজা পালন করা এক চ্যালেঞ্জ। দিনের বেলায় রোযা, রাতে চ্যাম্পিয়ন্স লিগ বা লা লিগার মতো উচ্চ পর্যায়ের ম্যাচে মাঠে নামার দায়িত্ব। মোহাম্মাদ সালাহ, নাসের মাজরাউই, ওমর মারমৌশ সহ আরও অনেক ফুটবলার রোজা রেখে খেলেন। সেই তালিকায় যোগ হয়েছেন ফুটবলের উঠতি তারকা, বার্সেলোনার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল।

বাবা মরক্কোর, মা গিনির। লামিনে ইয়ামালের জন্ম স্পেনে। মুসলিম পরিবারের সন্তান লামিনে ইয়ামাল বার্সেলোনার গুরুত্বপূর্ণ ফুটবলার। পবিত্র রমজান মাসে বাকী মুসলিমদের মতো তিনিও রোজা পালন করছেন। সেই অবস্থাতেই খেলছেন লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ।

এরই মাঝে গুঞ্জন উঠে, ক্লাবের পক্ষ থেকে ইয়ামালের রোজা পালন করার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে তাকে দ্রুত উঠিয়ে নেওয়ার পেছনেও রোজা পালনকেই বড় করে দেখেছিলেন অনেকেই। তবে স্প্যানিশ গণমাধ্যম ডিয়ারিও এএস জানিয়েছে, ট্যাকটিকাল কারণেই সেদিন ইয়ামালকে উঠিয়ে নেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

গণমাধ্যমের সূত্রে জানা যায়, রোজা পালনের ক্ষেত্রে ইয়ামালকে কোনো প্রকার বিধি-নিষেধের মধ্যে পড়তে হচ্ছে না। বরং ক্লাবের মেডিক্যাল বিভাগের পক্ষ থেকে এই স্প্যানিশ সেনসেশনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্লাবের নিজস্ব পুষ্টিবিদের মাধ্যমে ইয়ামালের সাহরি এবং ইফতারের মেন্যু ঠিক করে দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

চলতি মাসে ইয়ামাল বার্সেলোনার নিজস্ব আবাসন প্রকল্প লা মাসিয়া ত্যাগ করে তার দাদি ফাতিমা এবং চাচা আব্দুলের বাড়িতে অবস্থান করছেন। সেখানেই রমজানে ইফতারের ব্যবস্থা করা হচ্ছে ইয়ামালের জন্য। ক্লাবের পক্ষ থেকে ম্যাচের দিন ইফতারের প্রতি রাখা হচ্ছে নজর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

রোজা রেখেই মাঠে নামছেন লামিনে ইয়ামাল, থাকছে বিশেষ ব্যবস্থা

আপডেট টাইম : ০৩:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫