ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

‘টুপি পরে’ ইফতারে অভিনেতা থালাপতি বিজয়, এ নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় অভিনয় গুণে নিজ দেশ ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশেও খ্যাতি লাভ করেছেন। নিজেকে মেলে ধরেছেন রাজনীতির মাঠেও। কয়েক দিন আগেই একটি ইফতার আয়োজনে অংশ নিয়েছিলেন। সেখানকার কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেসব ছবি ও ভিডিও ঘিরে দাবি করা হয়, থালাপাতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মূলত, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এ দাবি মিথ্যা ও গুজব।

ধর্ম পরিবর্তনের এ দাবি প্রচার করা হলেও বিশ্বস্ত কোনো সূত্র থালাপাতি বিজয়ের ধর্ম পরিবর্তনের তথ্য নিশ্চিত করেনি। এমনকী তথ্য যাচাই-বাছাই সংস্থা রিউমর স্ক্যানারের অনুসন্ধানেও ওঠে এসেছে, থালাপাতি বিজয়ের ইসলাম ধর্ম গ্রহণের দাবিটি সত্য নয়।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল গত ৭ মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দেখা যায়, গত ৭ মার্চ শুক্রবার রমজান উপলক্ষে চেন্নাইয়ে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেন থালাপাতি বিজয়।

সেই অনুষ্ঠানে সাদা পোশাক ও টুপি পরে হাজির হয়েছিলেন তিনি। আয়োজনে ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গে সন্ধ্যার নামাজ পড়েন এবং ইফতার করেন। কিন্তু প্রতিবেদনে কোথাও তার ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়। অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে এককভাবে নির্বাচন করার পরিকল্পনা করছেন দক্ষিণী এই তারকা।

সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলের গত ৭ মার্চ প্রকাশ হওয়া এক পোস্টে এ ঘটনার ভিডিও পাওয়া গেছে। ওই পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়, এটি তামিলাগা ভেট্ট্রি কাজাগামের প্রতিষ্ঠাতা ও প্রধান থালাপাতি বিজয়ের রমজান মাসে চেন্নাইয়ে আয়োজিত এক ইফতার মাহফিলের ভিডিও। এ ছাড়া এই ঘটনা ভারতের একাধিক সংবাদমাধ্যমে সংবাদ হিসেবে প্রকাশ হলেও কোথাও থালাপাতি বিজয়ের ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ তারকার এমন উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে সমালোচনা করেছেন অনেকে।

থালাপতি বিজয় সব ধর্ম, সব শ্রেনীপেশার মানুষের কাছেই সমান জনপ্রিয় একজন তারকা। তার আগের বক্তব্য এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনেও কখনো নিজেকে নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী হিসেবে ঘোষণা করেননি তিনি। তবে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এ অভিনেতা। আর জনগণের কল্যানেই অভিনয় ছেড়ে নেমেছেন রাজনীতির ময়দানে। বিদায় জানিয়েছেন শোবিজের চাকচিক্যময় জীবনকেও।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

‘টুপি পরে’ ইফতারে অভিনেতা থালাপতি বিজয়, এ নিয়ে যা জানা গেল

আপডেট টাইম : ০৩:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫