ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সিটিজেন প্রতিবেদক: গাজীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিকরা।

ফের ঢাকা-ময়মনসিংহ আজ বুধবার সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করেন। এর কিছু সময় পরই মহাসড়ক অবরোধ শুরু করেন তারা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) বাচ্চা অসুস্থ থাকায় গতকাল রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমানের কাছে ছুটি চেয়েছিলেন। কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নাকে কারখানা কর্তৃপক্ষের দেওয়া পরিচয়পত্র রেখে বিদায় করে দিলে তিনি বাড়ি চলে যান।

বুধবার ভোরে কারখানায় আসের জান্নাতুল। তবে পরিচয়পত্র না থাকায় তাকে কারখানায় ঢুকতে দেওয়া হয়নি। এ সময় বাড়ি ফিরতে গিয়ে ট্রাকচাপায় মারা যান এ নারী শ্রমিক। পরে কারখানা কর্তৃপক্ষ জান্নাতুল তাদের কর্মী নয় বলে দাবি করে। এ নিয়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা।

তারা আরও জানান, ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের ভরণপোষণসহ ক্ষতিপূরণ দিতে হবে।

এদিকে, মহাসড়ক অবরোধ করায় বিপাকে পড়েছে মহাসড়কটি ব্যবহারকারীরা। রাস্তার দুপাশেই দীর্ঘ যানজট দেখা গেছে। বাধ্য হয়ে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন।ঘটনাস্থলে শিল্পপুলিশের সদস্যরা উপস্থিত আছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, আমরা আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আপডেট টাইম : ০১:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫